করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

১৮ অক্টোবর ২০২১, ০৪:৫০ PM
করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭৭৮ জনের প্রাণ কেড়ে নিল। সোমবার (১৮ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩৯ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন।

এর আগে, গতকাল রবিবার করোনায়  ১৬ জনের মৃত্যু হয়। এদিন ৩১৪ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। শনিবার করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এদিন ২৯৩ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। গতকাল শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হয়েছে  ৩৯৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৩ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসল ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
চার সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
close