করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

১৭ অক্টোবর ২০২১, ০৪:৫২ PM
করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে। রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ।

এর আগে, গতকাল শনিবার করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এদিন ২৯৩ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। গতকাল শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হয়েছে  ৩৯৬ জনের। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৫১৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৯৪ হাজার ৯২২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

‘পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি’, দাবি …
  • ১৫ জুন ২০২৬
রেফারেন্স লেটার কী
  • ১৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে থাকছে যে ১৪ বিষয়
  • ১৫ জুন ২০২৬
যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, স্বাক্ষর শুক্…
  • ১৫ জুন ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমল
  • ১৫ জুন ২০২৬
×