করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে

১৫ অক্টোবর ২০২১, ০৫:৪৯ PM

© ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে।
 
আজ শুক্রবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৭ সজন মৃত্যু ও ৫১৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

আজ স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৬১ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
 
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৫ জন। এ সময় ঢাকায় ৬, চট্টগ্রামে ২ ও সিলেটে ১ জন মারা গেছেন। অন্যান্য বিভাগে কেউ মারা যাননি। 

বেনজীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করল দুবাই, যে প্রক্রিয়া…
  • ১৫ জুন ২০২৬
‘পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি’, দাবি …
  • ১৫ জুন ২০২৬
রেফারেন্স লেটার কী
  • ১৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে থাকছে যে ১৪ বিষয়
  • ১৫ জুন ২০২৬
যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, স্বাক্ষর শুক্…
  • ১৫ জুন ২০২৬
×