করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

১২ অক্টোবর ২০২১, ০৪:২৯ PM
করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭১৩ জনের প্রাণ কেড়ে নিল। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪৩ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে।

এর আগে, গতকাল সোমবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়। এদিন আরও ৫৯৯ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার ১৪ জনের মৃত্যু ও ৫৯৯ জন শনাক্ত হয়। শনিবার ২০ জনের মৃত্যু হয়। এদিন শনাক্তের সংখ্যা ছিল ৪১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৪ জন। এ সময় ঢাকায় ৬, চট্টগ্রামে ৪, খুলনায় ২, বরিশালে ১ ও রংপুরে একজন মারা গেছেন। রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে কেউ মারা যাননি। 

৭-১ গোলের দুঃস্বপ্নের স্মৃতি পেরানোর পর ব্রাজিলের রেকর্ডও ক…
  • ১৫ জুন ২০২৬
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ডাচদের রুখে দিল জাপান
  • ১৫ জুন ২০২৬
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে, কোন দেশ কত
  • ১৫ জুন ২০২৬
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবকের পা হারানোর অভিযোগ, তদ…
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
×