করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

১১ অক্টোবর ২০২১, ০৫:০১ PM
করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে © ফাইল ফটো

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ জনে। সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৯৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে।

এর আগে, গতকাল রবিবার করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়। এদিন মোট ৫৯৯ জনের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়। গত শনিবার ২০ জনের মৃত্যু হয়। এদিন শনাক্তের সংখ্যা ছিল ৪১৫ জন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন। 

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ১৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close