সিঙ্গেল ডিজিটে নামল করোনায় মৃত্যু, শনাক্তও নিম্নমুখী

০৮ অক্টোবর ২০২১, ০৪:৩৯ PM
এক সংখ্যায় নামল করোনায় মৃত্যু, শনাক্তও নিম্নমুখী

এক সংখ্যায় নামল করোনায় মৃত্যু, শনাক্তও নিম্নমুখী © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জনে। আজ শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। এদিন আরও ৬৬৩ জনের এ ভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৩০২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।

এ পর্যন্ত মোট ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। 

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬