করোনায় সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

০৭ অক্টোবর ২০২১, ০৫:০৫ PM
করোনায় মৃত ব্যক্তির সিদ্ধান্ত

করোনায় মৃত ব্যক্তির সিদ্ধান্ত © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে ছয় মাসে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মার্চ ১১ জনের মৃত্যু হয়েছিল। নতুন ১২ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার এ ভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছিল। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৭০৩ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close