করোনায় মৃত্যু অপরিবর্তিত, বেড়েছে শনাক্ত

০৪ অক্টোবর ২০২১, ০৬:০৭ PM
করোনায় মৃত্যু অপরিবর্তিত, বেড়েছে শনাক্ত

করোনায় মৃত্যু অপরিবর্তিত, বেড়েছে শনাক্ত © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৯১ জনে। সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯৪ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। 

এর আগে, গতকাল রবিবার (০৩ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। সে হিসেবে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এদিন ৫৮৯ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬