করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

০১ অক্টোবর ২০২১, ০৫:২১ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৭ জন।

এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৩১ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনে। 

আজ শুক্রবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল ২৩ জনের মৃত্যু ও ৮৬০ জনের দেহে এই ভাইরাস শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকা বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৫, খুলনায় ৪, রাজশাহীতে ১, বরিশালে ১ ও সিলেটে একজন করে মারা গেছেন। ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও রংপুরে কেউ মারা যায়নি। 

‘পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি’, দাবি …
  • ১৫ জুন ২০২৬
রেফারেন্স লেটার কী
  • ১৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে থাকছে যে ১৪ বিষয়
  • ১৫ জুন ২০২৬
যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, স্বাক্ষর শুক্…
  • ১৫ জুন ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমল
  • ১৫ জুন ২০২৬
×