করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৮ PM
করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫১০ জনে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৬০ জনের। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জনে।

এর আগে, গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়। এদিন ১ হাজার ১৭৮ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৫৬৯টি। শনাক্তের হার ৩.২৪ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরো ৯৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ১২ জন। এ সময় ঢাকা বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৭, সিলেট ও ময়মনসিংহে ৪ জন করে এবং ‍বরিশাল ও রংপুরে একজন করে মৃত্যু হয়েছে। এ দিন রাজশাহী ও খুলনায় কেউ মারা যায়নি। 

‘পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি’, দাবি …
  • ১৫ জুন ২০২৬
রেফারেন্স লেটার কী
  • ১৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে থাকছে যে ১৪ বিষয়
  • ১৫ জুন ২০২৬
যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, স্বাক্ষর শুক্…
  • ১৫ জুন ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমল
  • ১৫ জুন ২০২৬
×