করোনায় মৃত্যু-শনাক্ত আরও বেড়েছে

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৫ PM
করোনায় মৃত্যু-শনাক্ত আরও বেড়েছে

করোনায় মৃত্যু-শনাক্ত আরও বেড়েছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৭০ জনে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে।

এর আগে, গতকাল সোমবার করোনায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়। এদিন ১ হাজার ২১২ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। এছাড়া রবিবার করোনায় ২১ জনের মৃত্যু হয়। একইদিন শনাক্ত হয়েছে ৯৮০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ১৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

‘পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি’, দাবি …
  • ১৫ জুন ২০২৬
রেফারেন্স লেটার কী
  • ১৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে থাকছে যে ১৪ বিষয়
  • ১৫ জুন ২০২৬
যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, স্বাক্ষর শুক্…
  • ১৫ জুন ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমল
  • ১৫ জুন ২০২৬
×