করোনায় মৃত্যু আরও কমেছে, বেড়েছে শনাক্ত

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৫ PM
করোনায় মৃত্যু আরও কমেছে, বেড়েছে শনাক্ত

করোনায় মৃত্যু আরও কমেছে, বেড়েছে শনাক্ত © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪১৪ জনে। রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৯৮০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ২২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ।

এর আগে, গতকাল শনিবার করোনায় আক্রান্ত ২৫ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে ৮১৮ জনের এ ভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ১৪ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ৩ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।  

‘পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি’, দাবি …
  • ১৫ জুন ২০২৬
রেফারেন্স লেটার কী
  • ১৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে থাকছে যে ১৪ বিষয়
  • ১৫ জুন ২০২৬
যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, স্বাক্ষর শুক্…
  • ১৫ জুন ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমল
  • ১৫ জুন ২০২৬
×