করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪২ PM
করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৬৮ জনে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৩ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে। বুধবার ১ হাজার ৫৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়। এদিন ১ হাজার ১৪৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।

দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬