১০ শতাংশের নিচে করোনা সংক্রমণের হার

০৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৬ PM
দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার নেমে এসেছে ৯ দশমিক ৯২ শতাংশে। শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ৩ জুনের পর এই প্রথম শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামলো। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। ৬১ জনের মৃত্যুর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৯৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

দেশে করোনার সংক্রমণ শুরুর পর চলতি বছরের জুলাই-আগস্ট মাসে পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায়। দেশে ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

তবে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দ্রুত কমে আসছে। এরই মধ্যে চলতি মাসেই স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬