করোনায় আজও মৃত্যু একশর নিচে

৩১ আগস্ট ২০২১, ০৫:১২ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮৬ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা দাাঁড়ালো ২৬ হাজার ১৯৫ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৫৭ জনের। মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল সোমবার (৩০ আগস্ট) ৯৪ জন, রবিবার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এর আগেরদিন শনিবার (২৮ আগস্ট) করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নামে।

তার আগে সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছিল গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন। 

গত শুক্রবার (২৭ আগস্ট) করোনায় ১১৭ জনের মৃত্যু হয়। ২৬ আগস্ট করোনায় ১০২ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ৫ ও ১০ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যান। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামতে শুরু করে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬