৫১ দিন পর সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত নামল ৪ হাজারের নিচে

২১ আগস্ট ২০২১, ০৬:৩৯ PM
৫১ দিন পর সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত নামল ৪ হাজারের নিচে

৫১ দিন পর সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত নামল ৪ হাজারের নিচে © সংগৃহীত

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। ৫১ দিন পর এটি সর্বনিম্ন মৃত্যু। এর আগে সবশেষ ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া শনাক্ত কমে ৪ হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন কোভিড রোগী শনাক্ত হলো।

আজ শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ ছাড়া এর আগে গতকাল শুক্রবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জনের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। তারও আগে, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়।

অন্যদিকে, দেশে গত শুক্রবার ৫ হাজার ৯৯৩ জন, বৃহস্পতিবার ৬ হাজার ৫৬৬ জন, বুধবার ৭ হাজার ২৪৮ জন এবং মঙ্গলবার ৭ হাজার ৫৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬