খোন্দকার ইব্রাহীম খালেদ আইসিইউতে

০২ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫০ PM
খোন্দকার ইব্রাহিম খালেদ

খোন্দকার ইব্রাহিম খালেদ © ফাইল ফটো

বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০) গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফুসফুসে সংক্রমণ হওয়ায় তিরি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তিনদিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। খোন্দকার ইব্রাহিম খালেদ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তার ভাই মোহাম্মদ খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তার ভাই জানিয়েছেন, তিনি এখনো স্বাভাবিক অবস্থায় আছেন, কথাবার্তাও বলছেন। তিনি বলেন, উনি করোনায় আক্রান্ত হয়ে এবং নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুস ৫০ শতাংশ সংক্রমিত হওয়ায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো বলেন, আইসিইউতে নেওয়ার পর তিনি সুস্থবোধ করছিলেন। এরপর অক্সিজেন নিচ্ছিলেন, কেবিনেও নেওয়া হয়। কিন্তু হঠাৎ করে আজ তার প্রেসার নেমে যাওয়ায় আবার আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা একটু জটিল। এই বয়সে তার নরমাল প্রেসার নিয়ে আসতে পারছেন না চিকিৎসকরা। সে কারণে তাকে আইসিইউ তে নিয়ে যাওয়া হয়েছে। বন্ড সইও নেবেন চিকিৎসকরা।

বিদেশে ডিম নিক্ষেপ-বিশৃঙ্খলা তাদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়া…
  • ১৬ জুন ২০২৬
বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
×