রুপপুরে কর্মরত রুশদের জন্য স্পুটনিক-ভি আমদানিতে অনাপত্তি

২৮ জানুয়ারি ২০২১, ০৯:২৪ PM

© সংগৃহীত

দেশের রুপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকদের জন্য রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক-ভি'র এক হাজার ডোজ আমদানিতে অনাপত্তি জানিয়েছে সরকার।

আজ শুক্রবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনাপত্তির কথা জানানো হয়।

অনাপত্তিপত্রের শর্তে বলা হয়, এক হাজার জনকে দেওয়া যায় এমন পরিমাণ টিকা আমদানি করা যাবে। এগুলো শুধুমাত্র পাবনার রুপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকদের শরীরে প্রয়োগ করা যাবে।

এই অনাপত্তিপত্রের মেয়াদ ছয় মাস হবে বলে জানানো হয়।

অনাপত্তিপত্রে বলা হয়, স্পুটনিক-ভি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ঔষধ প্রশাসন অধিদপ্তর দায়ী থাকবে না। এমন পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার নেবে রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন।

বিদেশে ডিম নিক্ষেপ-বিশৃঙ্খলা তাদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়া…
  • ১৬ জুন ২০২৬
বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
×