মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে প্রথম টিকা নিলেন প্রতিমন্ত্রী পলক

২৮ জানুয়ারি ২০২১, ১২:০৭ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে করোনা টিকা নিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক। মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে প্রথম টিকা নেন তিনি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে কোভিড-১৯  টিকাদান কেন্দ্রে এ টিকা নেন তিনি।

এর আগে তিনি টিকা নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধন করার পর নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন প্রতিমন্ত্রী। পরে পর্যবেক্ষণের জন্য নির্ধারিত জায়গায় রেস্ট নেন। এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

টিকা নিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, আমি আপনাদের সামনেই টিকা নিয়েছি। কোনো ধরনের সমস্যা হয়নি। গতকাল আমাদের যারা টিকা নিয়েছে, তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একধরনের গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বিদেশে ডিম নিক্ষেপ-বিশৃঙ্খলা তাদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়া…
  • ১৬ জুন ২০২৬
বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
×