করোনা শনাক্তের মেশিন পেল রাজশাহী মেডিকেল কলেজ

২৭ মার্চ ২০২০, ০৪:৪৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস শনাক্তে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেশিনটি রামেক হাসপাতালের ল্যাবে পৌঁছেছে। এটি চালু হলে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রোগীদের ঢাকায় দৌড়াদৌড়ি করতে হবে না।

রামেক হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসাইন বাদশা বলেন, এক সপ্তাহের মধ্যেই গণপূর্ত বিভাগ মেশিনটি বসানোর কাজ শেষ করবে। এটির মাধ্যমে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। আমরা আশা করছি এর মধ্যেই হাসপাতালে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট চলে আসবে। দেশের আরও ছয়টি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে।

তিনি বলেন, হাসপাতালে এখন অনেক রোগীই আসছেন। কিন্তু পরীক্ষার ব্যবস্থা না থাকায় হাসপাতালে তাদের পরীক্ষার কাজ করা যাচ্ছে না।

পিসিআর মেশিন ছাড়াও হাসপাতালের চিকিৎসক ও ল্যাবরেটরির জন্য এক হাজার পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট), এক হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড গ্লাভস এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার এসেছে বলেও জানান উপপরিচালক।

এদিকে আজ শুক্রবার করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই জন চিকিৎসকও রয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬