দেশে প্রথমবারের মতো এ্যাপোলোতে খাদ্যনালী ক্যান্সারের সফল অস্ত্রোপচার

০৯ জানুয়ারি ২০২০, ০৫:১৫ PM

© টিডিসি ফটো

দেশে প্রথমবারের মতো ঢাকার এ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ও অ্যাডভান্সড ল্যাপারোস্কপিক সার্জারির অগ্রদূত অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোহাম্মদ ফরিদ হোসেন খাদ্যনালী ক্যান্সারের সফল অস্ত্রোপচার করেছেন। সম্প্রতি তিনি সিলেটের নাজার বেগমের (৩৮) গলার খাদ্যনালীর ক্যান্সারের এই সফল অস্ত্রোপচার করেন। পরে বড় কোনো রকম জটিলতা ছাড়াই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে নাজার বেগমের গলার খাদ্যনালীর ক্যান্সার (Esophegus Cancer) ধরা পরে। শুরুতে তিনি ডা. বিশ্বজিত ভট্টাচার্যের তত্ত্বাবধানে কেমো রেডিয়েশন গ্রহণ করেন। পরবর্তীতে ডা. মোহাম্মদ ফরিদ হোসেনের সাথে যোগাযোগ করেন। ডা. ফরিদ ল্যাপারোস্কপির মাধ্যমে (পেট না কেটে ছিদ্রের মাধ্যমে) প্রথমে পেটে ক্যান্সারের বিস্তৃতি পরীক্ষা করেন। এরপর লিভারের সন্দেহজনক কিছুটা অংশ কেটে হিস্ট্রোপ্যাথোলজি ল্যাবে পাঠিয়ে দেন। ক্যান্সার ছড়িয়ে না যাওয়ায় হিস্ট্রোপ্যাথোলজি ফলাফল পাওয়ার পর পুরো পাকস্থলী এবং গলার খাদ্যনালীর নীচের অর্ধেকের বেশি অংশ পুরোপুরি মোবালাইজ (Stomach Esophegus-কে তার অবস্থান থেকে ছাড়িয়ে নেওয়া) করেন।

এরপর ক্যান্সারে আক্রান্ত অংশ কেটে ফেলে দিয়ে খাদ্যথলীর বাকি অংশটুকু দিয়ে টিউবের মতো করে নতুন খাদ্যনালী এবং খাদ্যথলী তৈরি করে তা বুকের মধ্যে দিয়ে গলার দিকে টেনে নিয়ে এসে গলার মাঝামাঝি অংশের মূল খাদ্যনালীর (Esophegus) সাথে জুড়ে দেন। সম্প্রতি রোগী বড় কোনোরকম জটিলতা ছাড়াই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গলার খাদ্যনালীর ক্যান্সার অন্যান্য ক্যান্সারের তুলনায় অত্যন্ত ভয়াবহ। এই রোগের সার্জারির ক্ষেত্রে অধিকাংশ সময়ই পেটের সাথে বুকও কাটতে হয়, যা রোগীর জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং রোগীদের সার্জারির পরবর্তী অনেক জটিলতার সম্মুখীন হতে হয়, এমনকি অনেকে মারাও যান। ল্যাপারোস্কপির সহায়তায় খাদ্যনালী, খাদ্যথলী এবং পরিপাকনালির বিভিন্ন অংশ অতি সহজেই বড় কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন করা যায়। 

দেশে সর্বপ্রথম ডা. মোহাম্মদ ফরিদ হোসেনেই ল্যাপারোস্কপির সহায়তায় এই ধরনের অ্যাডভান্সড ল্যাপারোস্কপিক সার্জারি অত্যন্ত দক্ষতার সাথে সমপন্ন করছেন। তিনি কিছুদিন আগে ল্যাপারোস্কপির মাধ্যমে খাদ্যথলী ক্যান্সারের (Stomach Cancer) সফল সার্জারি করেন। বিদেশের তুলনায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে এই ধরনের অ্যাডভান্সড ল্যাপারোস্কপিক সার্জারির খরচ কম করেও ৩/৪ গুণ কম বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬
আববার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্…
  • ২৭ জুন ২০২৬
একসঙ্গে কারাগারে ছিলেন, মুক্তির পর একজনকে হত্যার অভিযোগ অপর…
  • ২৭ জুন ২০২৬
১০ লাখ মানুষের চোখে আলো ফেরানো চিকিৎসক রবিউল হোসেন চিরঘুমে
  • ২৭ জুন ২০২৬