নিউরো চিকিৎসা নিয়ে মন্ত্রীর আফসোস, বললেন—‘আমার সঙ্গে ঘটার পর বুঝতে পেরেছি’

১৯ ডিসেম্বর ২০১৯, ১২:০৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কার্ডিওলজিসহ অন্যান্য স্বাস্থ্যসেবায় হয়তো আমরা অনেক এগিয়েছি। কিন্তু নিউরোলজির (স্নায়ুবিদ্যা) ক্ষেত্রে আমরা সেভাবে উন্নতি করতে পারিনি। আমার মনে হয়, নিউরোলজি বা স্ট্রোকের বিষয়ে আমাদের জাতীয় পরিকল্পনার অভাব রয়েছে। নিউরো সায়েন্স ইনস্টিটিউট ছাড়া আমরা আর কোনো ভালো প্রতিষ্ঠানও গড়ে তুলতে পারিনি।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিউরোমডুলেশন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী স্ট্রোকে আক্রান্ত স্বামীর স্মৃতিচারণ করে বলেন, ‘আমার পরিবারের সঙ্গে এ ঘটনা ঘটার পর প্রকৃত চিত্র বুঝতে পেরেছি। নিউরোলজির ক্ষেত্রে পরিকল্পনার অভাব রয়েছে’।

আন্তর্জাতিক এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মুহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর নিউরো রিহ্যাবিলিটেশনের (বিএসএনআর) আহ্বায়ক অধ্যাপক ডা. শামসুন নাহার। এ অনুষ্ঠানে আলোচনা করেন নিউরোমডুলেশন সম্মেলনের বৈজ্ঞানিক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. সাদাত হোসাইন, বাংলাদেশ নিউরোলজি চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আবু নাসের রিজভী ও যুক্তরাজ্যের ইস্ট কেন্ট হসপিটালস ইউনিভার্সিটির নিউরো রিহ্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. শাকিল।

প্রথমবারের মতো অয়োজিত আন্তর্জাতিক নিউরোমডুলেশন সম্মেলনে তিনটি সেশনে দেশী-বিদেশী গবেষকদের ১৩টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সম্মেলন শেষে বাংলাদেশ সোসাইটি ফর নিউরো রিহ্যাবিলিটেশনের প্রথম কমিটিকে দুই বছরের জন্য দায়িত্ব দিয়ে নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করে।

প্রসঙ্গত গত জুলাইয়ে শিক্ষামন্ত্রীর স্বামী ড. তৌফিক নেওয়াজের  ব্রেন স্ট্রোক হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বেশকিছু দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্সে করে ড. তৌফিক নেওয়াজকে ভারতের মুম্বাইয়ে নেওয়া হয়। বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬