রেনিটিডিন বিক্রি নিষিদ্ধ করল ওষুধ প্রশাসন

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৫ PM

বাংলাদেশে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, দেশের মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ শিল্প সমিতির নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি উৎপাদন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে বাংলাদেশের ৩১টি ওষুধ কোম্পানি প্রতিবেশী দেশ ভারতের ফারাক্কা নামক একটি কোম্পানি থেকে রেনিটিডিন ট্যাবলেটের কাঁচামাল আমদানি করে। এছাড়া ডক্টর রেড্ডি নামক আরেকটি কোম্পানির কাঁচামাল আমদানির জন্য ব্ল্যাকলিস্টে তালিকাভুক্ত থাকলেও সেখান থেকে এখনো আমদানি করা হয়নি।

জনস্বার্থ বিবেচনায় এ দুটি কোম্পানি থেকে রেনিটিডিনের কাঁচামাল আমদানি নিষিদ্ধ করা হয়। এছাড়া ওই কোম্পানি থেকে আমদানিকৃত কাঁচামাল দিয়ে নতুন করে কোনো রেনিটিডিন উৎপাদন করা যাবে না। শুধু তাই নয়, বাজার থেকে কোম্পানিগুলো স্ব-উদ্যোগে রেনিটিডিন ট্যাবলেট প্রত্যাহার করে নেবে।

তিনি আরও জানান, এ ব্যাপারে জাতীয় দৈনিকে আগামীকাল গণবিজ্ঞপ্তি জারি হবে।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক আরও জানান, বৈঠকে জিএসকে কোম্পানির প্রতিনিধিও ছিল। তারাও বাজার থেকে রেনিটিডিন তুলে নেবে।

জনবল নেবে এনআরবি ব্যাংক, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন
  • ০৮ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে নতুন অফিস সময়সূচি নির্ধারণ
  • ০৮ এপ্রিল ২০২৬
জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহ-সভাপতি
  • ০৮ এপ্রিল ২০২৬
‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্নাতকে দ্বিতীয় হল ছাত্রদলের সভাপতি, রাবি ছাত্রদলের অভিনন্দন
  • ০৮ এপ্রিল ২০২৬
close