গরম পানির সঙ্গে লেবুর রসে যত গুণ

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৬ PM

© ফাইল ফটো

খালি পেটে গরম পানির সঙ্গে লেবুর রস খেলে ভালো উপকার পাওয়া যায়। নিয়মিত এভাবে লেবুর রস খেলে শরীর যেমন চাঙা থাকে, ওজন কমে এবং ত্বক ভালো থাকে।

পুষ্টিবিদরা বলছেন, একশ গ্রামে কেবল ১৯ ক্যালরি থাকে। সে কারণে লেবু ওজন হ্রাসে দারুণ কাজে দেয়। যারা ওজন কমাতে চান, চিকিৎসকরাও তাদের পরামর্শ দেন লেবুর রস গরম পানির সঙ্গে খেতে।

আর এভাবে লেবুপানি খাওয়ার ফলে শরীরে ভিটামিন সি'র ঘাটতি পূরণ হয় এবং হজমও ভালো হয়। এছাড়া কিডনি ভালো থাকে এবং রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। ত্বক ভালো রাখার জন্যও এভাবে লেবুপানি খেতে পারেন।

যাদের খাওয়ার কিছুক্ষণ পরেও বারবার ক্ষুধা লাগে, লেবুপানি খাওয়ার ফলে সেটাও কমে যায়। আর খালি পেটে লেবুপানি খাওয়ার ফলে লিভার পরিষ্কার থাকে। এতে করে পরবর্তী সময়ে খাবারগুলো ভালোভাবে হজম হয়। কারো কোষ্ঠকাঠিন্য থাকলে, তা থেকেও পরিত্রাণ পেতে পারেন।

টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬