যেসব কাজে ব্যবহার করবেন সবজি ও ফলের খোসা

০৯ আগস্ট ২০১৯, ০৫:১১ PM

© ফাইল ফটো

বেশিরভাগ সময়ই আমরা সবজি ও ফলের খোসা ফেলে দিই। তবে এগুলো দিয়েও ব্যতিক্রমী কিছু কাজ করা যায় যা আপনার দৈনন্দিন জীবনকে সহজ করবে। দেখে নিন কিছু সবজি ও ফলের খোসার ব্যবহার-

কমলা ও শসার খোসা পানিতে ভিজিয়ে রেখে গোসল করুন। ত্বক সুস্থ থাকার পাশাপাশি ক্লান্তি দূর হবে।

* কমলার খোসা ঘরের কোণায় ছড়িয়ে রাখুন। সুগন্ধি হিসেবেও কাজ করবে।

* লেবুর খোসা পোকামাকড় দূর করতে পারে। যেখানে পোকা বা পিঁপড়া বেশি, সেখানে লেবুর খোসার গুঁড়া ছিটিয়ে দিন।

* আলুর খোসায় প্রচুর পরিমাণে এনজাইম ও ভিটামিন সি থাকে। এটি ডার্ক সার্কেল ও চোখের ফোলা ভাব কমাতে পারে। চোখের ওপর আলুর খোসা দিয়ে রাখুন ২০ মিনিট। এটি চোখের ক্লান্তি দূর করতেও সাহায্য করবে।

* ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন কলার খোসাও। এতে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে যা দাঁতের এনামেলের জন্য উপকারী। দাঁতের হলুদ দাগ দূর করতে প্রতিদিন সকালে আলুর খোসা ঘষুন।

* ডিমের খোসা চমৎকার সার হিসেবে কাজ করে।

ট্যাগ: জাতীয়
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬