খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে : ঢাবি উপাচার্য

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৩ PM
ফাইল ফটো

ফাইল ফটো © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য পুষ্টিবিদদের প্রতি আহবান জানিয়েছেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে নিউট্রিশন ক্লাব ইন বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

নিউট্রিশন ক্লাব ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান ডা. সাখাওয়াত ইসলাম ভূঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সেবার উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ড. এস এম মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা, এস এন শম্পা, সুস্মিতা খান ও দিল আফরোজ সাইদা। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কানিজ আফসানা। পুষ্টিবিদ ফাহমিদা হাশেম সুপ্তি অনুষ্ঠান সঞ্চালন করেন।

এসময় উপাচার্য দেশের পুষ্টি খাতের উন্নয়নে নতুন কর্মপন্থা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ খাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য পুষ্টিবিদদের উদ্যোক্তার ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর জন্য তিনি পুষ্টিবিদদের প্রতি আহবান জানান।

উপাচার্য বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে অনেক ধরনের রোগ প্রতিরোধ করা যায়। স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এই সেমিনার সহায়ক ভূমিকা পালন করবে ।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬