সিরাজুল ইসলাম মেডিকেলে ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ উদ্বোধন

২৯ জানুয়ারি ২০১৯, ০২:২৫ PM

© সংগৃহীত

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর মৌচাকে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজ।

ডা. আজিজ বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। কিন্তু চিকিৎসক সঙ্কটে বিশাল জনগোষ্ঠীকে সেবা দিতে সরকারি প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে। তাই সরকারের সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সচেতনতার অভাবে দিন দিন দেশে হৃদরোগ ও স্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই জনমণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ চালু করা হল। এছাড়াও ইতোমধ্যেই বাংলাদেশে প্রথম হাসপাতাল হিসেবে একটি স্ট্রোক সেন্টার চালু করা হয়েছে।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. নাজমুল হাসান বলেন, অনেক চিকিৎসক হার্ট ফেইলিউরকে অ্যাজমা ভেবে চিকিৎসা করেন। তাই হার্ট ফেইলিউরের ক্লিনিকে রোগী রেফার্ড করলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই দুটিকে আলাদা করা যাবে এবং রোগী প্রকৃত চিকিৎসা পাবে। আমাদের কার্ডিওলজি বিভাগ এমনিতেই স্বয়ংসম্পূর্ণ এবং হার্ট ফেইলিউর ক্লিনিক চালুর মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হল।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এফ এম শাখাওয়াত হোসেনে সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম, হাসপাতালটির চিফ কনসালটেন্ট ডা. সেলিম মাহমুদ প্রমুখ।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬