ডাক্তারদের ‍উপস্থিতি নিশ্চিত করতে হাসপাতালে বায়োমেট্রিক

২৭ জানুয়ারি ২০১৯, ১২:৪৬ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

সরকারি হাসপাতালগুলোতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অনেক হাসপাতালে ডাক্তার থাকে না; এজন্য  জেলায় জেলায় সার্ভে করতে হবে। যারা সেবা দেবে না, তাদের ওএসডি করে রাখুন। চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের।

রোববার (২৭ জানুয়ারি) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছে সরকার। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কমিউনিটি মেডিকেল স্থাপন করে দিয়েছি। এখন সারাদেশে অনেক চিকিৎসক দরকার। বেসরকারি মেডিকেল কলেজের প্রতি আরও নজর দেয়া প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মান ও সেবার দুটোরই উন্নয়ন প্রয়োজন। আগামীতে প্রতিটি বিভাগীয় শহরে আরও বড় মাপের হাসপাতাল গড়ে তোলা হবে।

তিনি বলেন, এখন নার্সদের উচ্চশিক্ষার সুযোগ আছে। নার্সরা সেবা দেবে না এটা ঠিক নয়। নার্সদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যারা রোগীদের সেবা দেবেন না, সেসব নার্সদের হুঁশিয়ার দিয়ে সরকার প্রধান বলেন, রোগীর সেবা না করলে চাকরি থেকে অব্যাহতি নিন।

মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা বিদ্যায় পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে৷ তাদের উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬