ক্যান্সারে আক্রান্ত শিশু আরাফাতের পাশে দাঁড়ানোর আহবান

২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আরাফাত

আরাফাত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের রাজমিস্ত্রী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে আরাফাত। সাড়ে তিন বছর বয়সী শিশু আরাফাতের চোখে টিউমার ক্যান্সার।  একমাত্র ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে এখন প্রায় নিঃস্ব সবুজ মিয়া। তবুও বুক ভরা আশা নিয়ে ছেলেকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছেন তিনি। আরাফাতের মা-বাবার বিশ্বাস একদিন সে সুস্থ হবে।

সবুজ মিয়া জানান, সাড়ে তিন মাস বয়সে আরাফাতের চোখে সমস্যা দেখা দেয়। এরপর প্রায় ৩ বছর ধরে শেরে বাংলা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটসহ ঢাকা ও কুমিল্লার আরো দুটি চক্ষু হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। একবার অপারেশনও করা হয়েছে। কিন্তু আরাফাতের চোখের কোনো উন্নতি হয় নি। সর্বশেষ রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে তাকে পাঠানো হয়। তবে অর্থের অভাবে এখন থমকে আছে তার চিকিৎসা।

রায়পুর উপজেলার কেরোয়া ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, সবুজ মিয়া একজন রাজমিস্ত্রী। তার একমাত্র ছেলে আরাফাতের চোখে টিউমার ক্যান্সার। বিগত ৩ বছর যাবত ছেলের চিকিৎসা চালাতে গিয়ে এখন প্রায় নিঃস্ব সে। হয়তো সহযোগিতা পেলে উন্নত চিকিৎসা ও আল্লাহর রহমতে নিষ্পাপ এই শিশুটি সুস্থ জীবন ফিরে পাবে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসার জন্য সহযোগিতা পাঠান আরাফাতের বাবা সবুজ মিয়ার পার্সোনাল বিকাশ ০১৮৭০৩৩০৩৪৩ নম্বরে। অবশ্যই নম্বরটিতে যোগাযোগ করে নিশ্চিত হয়ে পাঠাবেন।

 

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬