বিশ্ব খাদ্য সূচকে প্রতিবেশীদের থেকে এগিয়ে বাংলাদেশ

১৬ অক্টোবর ২০১৮, ০১:১৩ PM

© সংগৃহীত

বিশ্ব ক্ষুধা সূচক-২০১৮’এ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সূচক অনুযায়ী তালিকায় বাংলাদেশে অবস্থান ৮৪ নম্বরে। অপরদিকে ভারত ও পাকিস্তানের অবস্থা যথাক্রমে ১০৩ ও ১০৬। এছাড়া, এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে—শ্রীলঙ্কা ৬৮, নেপাল ৭২ ও মিয়ানমার ৬৭তম অবস্থানে রয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ক্ষুধা দমনে বেশ উন্নতি করেছে পৃথিবী। তবে খুব বেশি মাত্রায় ক্ষুধাপীড়িত এলাকাগুলোয় কোনো পরিবর্তন আসেনি।   

জানা যায়, ওয়েলথ হাঙ্গার লাইফ ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিবেদনে গত বছর বাংলাদেশের অবস্থা ছিল ৮৮। এবছর এই সূচকে চার ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ। 

চলতি বছর বিশ্ব ক্ষুধা সূচক তৈরি করা হয়েছে ১১৯টি দেশ নিয়ে। এই সূচক তৈরির সময় চার বিষয় খেয়াল করা হয়। সেগুলো হলো—অপুষ্টি, শিশুমৃত্যু, শিশুদের বৃদ্ধিতে প্রতিবন্ধকতা এবং পাঁচ বছরের নিচের শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন।  

যে কারণে পাকিস্তানকে শাস্তিতে দিতে পারবে না আইসিসি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ টাকার নতুন নোট বাজারে আসছে আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে স্কোয়াডে বড় পরিবর্তন আনল শ্রীলঙ্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
চায়ের আড্ডা: তরুণদের কণ্ঠ, নতুন রাজনীতি এবং বাংলাদেশের ভবি…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬