সুস্থ থাকতে খাদ্যাভাসে তুলসী পাতা

২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM

মানুষ একসময় প্রকৃতি থেকেই তার অসুখ বিশুখের ঔষধ আহরন করতো। বিভিন্ন গাছ , লতা , পাতা বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত করত। এসবে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।আমবা যত আধুনিক হচ্ছে, এসবকে পরিত্যাগ করছে। এখন চীন এবং ভারতে এই ভেষজ চিকিৎসা নিয়ে বর্তমানে ব্যাপক গবেষণা হচ্ছে। তুলসী সবুজ রঙের গুল্মজাতীয় একটি উপকারী উদ্ভিদ। পাতা কাঁচা চিবিয়ে খাওয়া যায়। অনেকে বেটে রস খায়। তুলসী পাতার চা বেশ সুস্বাদু। আজ আমরা আলোচন করব তুলসী পাতা সম্পর্কেঃ

১। তুলসী পাতায় আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধের একটি অন্যতম উপাদান। তুলসী শুধু শরীরকে ক্যান্সারে আক্রান্ত হবার হাত থেকেই বাঁচায় না, ক্যান্সার হলে সারিয়ে তুলতে দারুণ ভাবে সাহায্য করে। বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে যে, তুলসী যারা নিয়মিত খান তাদের ক্যান্সারে আক্রান্ত হবার সুযোগ অনেক কম। অন্যদিকে তুলসীর মধ্যে যে ফাইটোক্যামিকাল রয়েছে তা লিভার, এবং স্কিন ক্যান্সার রোধে সাহায্য করে। এটি তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এবং কান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না। ক্যান্সারের সময় যে রেডিয়েশন দেওয়া হয় তার ফলে নানা সমস্যা হয়। কারোর চুল উঠে যায় একদম। তুলসী এই রেডিয়েশনের ফলে হওয়া এই ধরনের সমস্যাগুলিকে প্রতিরোধ করতে সাহায্য করে।

২। ডায়াবেটিসের হাত হতে বাঁচাতে তুলসী পাতা অনন্য। বিভিন্ন ক্লিনিকাল এক্সপেরিমেন্ট হতে দেখা যায় তুলসী পাতায় আছে অ্যান্টিডায়াবেটিক গুণাগুণ। যেটা ডায়াবেটিসকে রোধে অনেকটাই সাহায্য করে। রক্তে অতিরিক্ত গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। এটি কিডনি ও লিভারকে মেটাবলিক ড্যামেজের হাত থেকে বাঁচায়। যেটি রক্তে অতিরিক্ত গ্লুকোজের কারণে হয়।

৩। তুলসী অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এটি আমাদের শরীরকে ব্যাকটেরিয়া ভাইরাসের হাত থেকে বাঁচায়। যেগুলির কারই জ্বর হয়। জ্বরের সময় জলে তুলসী পাতা, গোলমরিচ সেদ্ধ করে সেই জলটা খেলে উপকার হয়। এছাড়াও তুলসী সেদ্ধ করা জল ডেঙ্গু ও ম্যালেরিয়া জ্বরের জন্যও খুব উপকার।

৪। সাধারণ সর্দিকাশিতে তুলসী পাতা কাজে দেয়। কাশি হলে একটু তুলসী পাতা ও আদার রস বানিয়ে তার মধ্যে একটু মধু মিশিয়ে সেটি খেলে কাশি কমে যায়। এটি গলা বাথা, জমা সর্দি তুলতে সাহায্য করে।

৫। কিডনিকে ভালো রাখতে তুলসী পাতা বেশ উপকারী। কিডনি স্টোনের মত সমস্যা রোধে সাহায্য করে। এই সমস্যার ক্ষেত্রে তুলসীর রস করে একটু মধু মিশিয়ে খেলে, এটি কিডনি স্টোনকে কমাতে সাহায্য করে। ইউরিনের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। এছাড়া তুলসী পাতা দেহে ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করে। যার কারণে কিডনি স্টোন হয়।

৬। তুলসী পাতা মুখের ভেতরে ব্যাকটেরিয়াকে নির্মূল করে। যার কারণে দাঁতের সমস্যা হয়। দাঁতের এই সকল সমস্যা রোধ করে। এছাড়া দাঁত হলুদ হয়ে যাবার হাত থেকে বাঁচায়। মুখ অত্যন্ত ফ্রেস রাখে। তার ফলে মুখে দুর্গন্ধের সমসা হয় না। এবং দাঁতের সমস্যার সাথে সাথে মাড়িকে ও ভালো রাখে। মুখের ভেতরের ক্যান্সারকে প্রতিরোধ করে। যেটা তামাক সেবনের ফলে হয়। এই সকল সমস্যা থেকে বাঁচতে রোজ তুলসী দিয়ে চা খান।

৭। চোখে অনেক সময় নানারকম ফাংগাল ইনফেকশন হয়। তার ফলে চোখে অ্যালার্জি, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা হয়। এগুলোর হাত হতে বাঁচায় তুলসী। এছাড়া কম দৃষ্টিশক্তির সমস্যাকে নিয়ন্ত্রণ করে। এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা চোখকে ভালো রাখতে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

৮। তুলসী ত্বকের বিভিন্ন সমস্যাতে বেশ ভালো কাজ করে। ত্বকে ব্রেনের সমস্যা রোধ করে। এর জন্য তুলসী, নিম, চন্দন মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করলে উপকার হয়। এছাড়া মুখের অন্যান্য দাগ হালকা করতেও দারুণ সাহায্য করে। এর জন্য ব্যবহার করুন বেসন ও তুলসীর প্যাক। এছাড়া তুলসী পাতা পেস্ট স্কিনকে উজ্জ্বল করতে উপকারী।

৯। যদি পেট খারাপ হয় তাহলে তুলসী পাতা ১০ টা পাতা সামান্য জিরের সঙ্গে পিষে ৩-৪ বার খান ৷ পায়খানা একেবারে বন্ধ হয়ে যাবে।

১০। মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন ৪/৫ বার তুলসী পাতা চেবান৷

১১। ঘা দ্রুত কমাতে চান তবে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘা এর স্থানে লাগান কমে যাবে৷

১২। যদি শরীরের কোন অংশ পুড়ে যায় তবে তুলসী পাতার রস এবং নারকেলের তেল ফাটিয়ে লাগান এতে জ্বালা কমবে৷ পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে৷ সেখানে কোন দাগ থাকবে না৷

সূত্র: অমৃতবাজার

বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: মহিউদ্দিন খান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মুখের চামড়া কি খোসার মতো উঠছে, ঋতু পরিবর্তনের এ সমস্যা দূর …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬