ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২১৫৩

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে

ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে © ফাইল ফটো

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬৫৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

শিক্ষাবৃত্তি দেবে মানিকগঞ্জ জেলা পরিষদ, আবেদন নির্ধারিত ফরমে
  • ১৩ জুন ২০২৬
নাঈম হাসানকে পুলিশের হেনস্তা, বিসিবি সভাপতির তীব্র প্রতিবাদ
  • ১৩ জুন ২০২৬
পাতলী খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বছরে ১২ হাজার মেট্রিক ট…
  • ১৩ জুন ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত কর…
  • ১৩ জুন ২০২৬
খেলা দেখা, দল সমর্থন ও অমুসলিম খেলোয়াড়ের প্রতি সমর্থনের বিষ…
  • ১৩ জুন ২০২৬
ডিপফেক শনাক্তকরণ প্রযুক্তিতে আন্তর্জাতিক স্বর্ণপদক জিতলেন আ…
  • ১৩ জুন ২০২৬
×