কাল থেকে হাসপাতালে অভিযান চালাবে স্বাস্থ্য অধিদপ্তর

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
অভিযান পরিচালনার মুহূর্ত

অভিযান পরিচালনার মুহূর্ত © ফাইল ফটো

সারাদেশের হাসপাতালে অভিযান পরিচালনা করবে স্বাস্থ্য অধিদপ্তর। আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ অভিযান চালানো হবে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, সব সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছি, প্রত্যেকটি হাসপাতালে র‌্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য। এই টিম যারা অপেক্ষাকৃত খারাপ অবস্থার রোগী তাদের প্রতিনিয়ত মনিটরিং করবে। রোগীর অবস্থা যাতে আরও খারাপ না হয় এবং এরকম কোনো রোগীকে ঢাকার দিকে যেন পাঠানো না হয়।

অধ্যাপক আহমেদুক কবীর জানান, একটি সমন্বয় টিম করার জন্য সিভিল সার্জনদের বলা হয়েছে। সিভিল সার্জন, ভোক্তা অধিকার এবং লোকাল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে অভিযান চালানোর জন্য বলা হয়েছে। যেসব ফার্মেসি কিংবা ক্লিনিক স্যালাইন মজুত করেছে সেগুলোকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেবে। এ ছাড়া অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অনুপযুক্ত আইসিইউ যাদের আছে তাদের বিরুদ্ধে দেশজুড়ে আবার অভিযান চালিয়ে বন্ধ করে দেয়ার জন্য বলা হয়েছে।

মেডিকেল ভর্তির প্রশ্নফাঁস ঠেকাতে পুলিশের সঙ্গে বিমান ও আধাস…
  • ১৩ জুন ২০২৬
হেফাজতে থাকা সেই শিবির নেতাকে গ্রেপ্তার দেখাল পুলিশ
  • ১৩ জুন ২০২৬
প্রাইভেট ও ইজিবাইকের সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর…
  • ১৩ জুন ২০২৬
আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ করুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিজ…
  • ১৩ জুন ২০২৬
যেভাবে তিন প্রতিবেশী দেশের টানাপোড়েন সামনে আনল ফুটবল বিশ্বক…
  • ১৩ জুন ২০২৬
সড়কের পাশে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ, পরিবারের দাবি হত্যা
  • ১৩ জুন ২০২৬
×