২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

১২ আগস্ট ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ডেঙ্গু

ডেঙ্গু © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৩৮৭ জন। এছাড়াও গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৩২ জন।

আজ শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯৪০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৯২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৮৩০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৪ হাজার ৪২৩ জন,আর বাকি ৫ হাজার ৪০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৫০৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৭২ হাজার ২৮৯ জন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত কর…
  • ১৩ জুন ২০২৬
খেলা দেখা, দল সমর্থন ও অমুসলিম খেলোয়াড়ের প্রতি সমর্থনের বিষ…
  • ১৩ জুন ২০২৬
ডিপফেক শনাক্তকরণ প্রযুক্তিতে আন্তর্জাতিক স্বর্ণপদক জিতলেন আ…
  • ১৩ জুন ২০২৬
১৫ অঞ্চলে ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  • ১৩ জুন ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা শুরুর একাদশ নিয়ে স্কালোনির স…
  • ১৩ জুন ২০২৬
মমেক হাসপাতালে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে
  • ১৩ জুন ২০২৬
×