ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৪২

০৮ আগস্ট ২০২৩, ০৭:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে

হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই হাজার ৭৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা সিটিতে এক হাজার দুই জন এবং ঢাকার বাইরে এক হাজার ৭৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারা দেশে মোট দুই হাজার ৮৩৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১৬১ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৬৭৭ জন ছাড়পত্র পেয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ১৩ জনের মধ্যে ১১ জন ঢাকা সিটিতে এবং দুই জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান।

২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬
গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি
  • ৩১ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানোর সম্ভাবনা যাচাইয়ে ফিফা
  • ৩১ জুলাই ২০২৬
হবিগঞ্জে স্পিরিট ও চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
  • ৩১ জুলাই ২০২৬