দাঁড়িয়ে প্রস্রাবে মারাত্মক অসুখ

২৫ জুন ২০১৮, ০৫:৪৮ PM

© সংগৃহীত

দাঁড়িয়ে প্রস্রাব করা অনেক পুরুষের বহু পুরনো অভ্যাস। দেশের অনেক শিক্ষার্থী এবং তরুণদের মধ্যে দাঁড়িয়ে মূত্র ত্যাগের অভ্যাস রয়েছে। কিন্তু এ অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। একাধিক গবেষণায় তা প্রমাণিত। দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরের যেসব ক্ষতি হয় তা প্রকাশ করেছে জি নিউজ। আসুন জেনেনি ক্ষতিকর দিকগুলো:

১. দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি মূত্রথলির নীচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ লাগে, ফলে সহজেই ওসব দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়।

২. দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ ধীরে ধীরে কমতে থাকে।

৩. দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপরের অংশে কোনো চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু স্বাভাবিক ভাবে বের হতে পারে না। উল্টে তা শরীরের উপর দিকে উঠে যায়। এর ফলে শরীরের অস্থিরতা, রক্তচাপ, হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়।

৪. দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি শরীর থেকে ঠিক মতো বেরিয়ে যেতে পারে না। সেগুলি মূত্রথলির নীচে গিয়ে জমা হয়। দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে এই দূষিত পদার্থগুলি জমতে জমতে কিডনিতে পাথর সৃষ্টি করে।

৫. একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন, তারা শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস বা মারাত্মক কিডনির অসুখে আক্রান্ত হন।

সুতরাং দাঁড়িয়ে প্রস্রাব করা পরিহার করুন। সুস্থ থাকুন।

 

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬