পুরস্কার পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক, তুলে দেবেন প্রধানমন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি সম্পাদিত

দেশের ১০০ জন গুণী শিক্ষককে সংবর্ধনা ও পুরস্কার দেবে সরকার। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে এসব শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দিবসটি যথাযথভাবে পালনের জন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এইচআরএম শাখার উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শওকত হোসেন মোল্যা বলেন, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারাদেশ থেকে গুণী শিক্ষকদের বাছাই করে ১০০ জন শিক্ষককে সংবর্ধনা ও পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে জাতীয় পর্যায়েও একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।  

তিনি বলেন, ‘৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয়ভাবে এ অনুষ্ঠান হবে। সারাদেশের জেলা ও উপজেলা অফিসগুলোকে আজই নির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে শিক্ষক দিবস যথাযথভাবে পালন করা হয়।’

আরও দেখুন: শিক্ষায় বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছিল শিক্ষার্থীরা, ৬৪ বছর পরও সেই প্রশ্ন

উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদান, অধিকার ও মর্যাদার স্বীকৃতি দিতে ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৪ সাল থেকে বিশ্বজুড়ে ৫ অক্টোবর দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশে আগে ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস পালন করা হতো। ২০০৩ সালের ১৯ জানুয়ারি দেশে প্রথম জাতীয় শিক্ষক দিবস চালু করা হয়। পরে ২০২৩ সালে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় শিক্ষক দিবসের পরিবর্তে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের অনুমোদন দেওয়া হয়। ফলে বাংলাদেশেও এখন প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬