প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ PM
ফেসবুক পোস্ট ও সাংবাদিক জুলকারনাইন সায়ের খান

ফেসবুক পোস্ট ও সাংবাদিক জুলকারনাইন সায়ের খান © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রীর কার্যালয় আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলন কার্যালয়ের ফেসবুক পেজে লাইভ চলাকালে প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ লিখে ক্যাপশন দেওয়া হয়। সেই লাইভ শেয়ার করে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক জুলকারনাইন সায়ের খান লিখেছেন, ‘একটু বিব্রতকর না?’

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

সায়ের ফেসবুক পোস্টে বলেন, ‘দুইদিন আগেই না প্রজ্ঞাপন দিয়ে প্রধানমন্ত্রীকে সম্বোধনের আগে মাননীয় উল্লেখ না করার পরামর্শ দেয়া হলো? এখন যদি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভ্যারিফায়েড পেইজ থেকেই মাননীয় সম্বোধন করে পোস্ট দেয়া হয় এবং প্রেস ব্রিফিংয়েও সেভাবে উল্লেখ করা হয়, তাহলে সেটা একটু বিব্রতকর হয়ে দাঁড়ায় না?

তিনি আরও বলেন, ‘আর প্রধানমন্ত্রী তো প্রত‍্যক্ষ ভোটেই নির্বাচিত হয়েছেন (তাঁর দল) তাহলে সেটা আবার এভাবে উল্লেখ করার দরকার কি?’

প্রসঙ্গত, গত বুধবার (৯ সেপ্টেম্বর) দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মর্টার তৈরির প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে ‘টিম চুয়েট সি’
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9