জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ PM
সাংবাদিক এহসান মাহমুদ

সাংবাদিক এহসান মাহমুদ © টিডিসি সম্পাদিত

জুলাই স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এহসান মাহমুদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬-এর ধারা ১২(২) অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। 

নিয়োগের অন্যতম শর্ত হিসেবে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক সম্পূর্ণভাবে ত্যাগ করতে বলা হয়েছে তাকে। জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও খবর: মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার হবে: শিক্ষামন্ত্রী

এহসান মাহমুদের পৈতৃক বাড়ি বরিশালের মুলাদীতে। তিনি দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন এবং নেত্র নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। সাহিত্য অঙ্গনেও তার পদচারণা রয়েছে।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬