প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ PM
প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মির্জা আব্বাস © সংগৃহীত

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য মির্জা আব্বাস। এর আগে গতকাল বুধবার দীর্ঘ ১৭১ দিন পর চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। 

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর হুইল চেয়ারে বসে সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।

এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।’ অভিনন্দনের সময় অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।

অধিবেশন শুরুর আগে মির্জা আব্বাস জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ করেন।

এর আগে, গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার এবং নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। 

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, পরিচয় হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬