অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিলের কারণে আজকের বিদ্যুৎ সমস্যা, বলছেন প্রতিমন্ত্রী

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ PM
অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিলের কারণে আজকের বিদ্যুৎ সমস্যা, বলছেন প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিলের কারণে আজকের বিদ্যুৎ সমস্যা, বলছেন প্রতিমন্ত্রী © টিডিসি সম্পাদিত ও সংগৃহীত

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আরেকটি এফএসআর স্থাপনের কথা চলছিল। সেদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার এই এফএসআর স্থাপনের সিদ্ধান্তটি নিতেন, তাহলে কিন্তু আজকে একটি এফএসআর নষ্ট হলেও আমাদেরকে এইরকম একটি কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হতো না। অন্তবর্তীকালীন সরকার সে সময় এই এফএসএ স্থাপনের চুক্তিটি বাতিল করেন।’

আজ বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন ‘বর্তমানে এই গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেবার পর আমরা আজ শিল্প খাতের চাহিদা পূরণের জন্য, বিদ্যুৎ খাতের চাহিদা পূরণের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটা এফএসআর স্থাপনের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি হয়তো আগামী কিছুদিনের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে পারবো। যার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ২০২৮ সালের পরে আমরা এফএসআরটি চালু করতে পারব।’

তিনি আরও বলেন ‘এখানে তাৎক্ষণিক সমাধান সূত্র আমরা খুঁজতে চেয়েছি। আমরা যে কথাটি বলতে পারি সত্য যে তাৎক্ষণিক সমাধান যদি খুঁজতে হয় আমাদেরকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে কাজে আনতে হবে।’

তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন ‘আমরা আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে কষ্ট বাংলাদেশের মানুষকে আগস্ট মাসে পোহাতে হয়েছে অন্তত সেপ্টেম্বর মাসে যেন এই কষ্ট না পোহাতে হয় সে ব্যাপারে আমরা সর্বতভাবে আমরা চেষ্টায় রয়েছি। আমরা রুপটপ সোলারের যে পলিসি নিয়েছি তার আলোকে খুব দৃঢ়ভাবে আশাবাদী আগামী গ্রীষ্মে এই কষ্ট বাংলাদেশের মানুষকে পোহাতে হবে না। যা মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছেন।’

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950