ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠনের উদ্যোগ বিসিকের

২৩ আগস্ট ২০২৬, ০৭:২৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৭:২৯ PM
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বোর্ডরুমে আয়োজিত সভা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বোর্ডরুমে আয়োজিত সভা © সংগৃহীত

ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যে ব্রডার প্যারামিটারস নির্ধারণ এবং ‘ন্যাশনাল পুল অব ডিজাইনার্স’ গঠনের বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বোর্ডরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

সভায় বিসিক নকশা কেন্দ্রের প্রধান নকশাবিদ রাহাত উদ্দিন ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রসারে তাদের কার্যক্রম এবং ৬৪ জেলা থেকে সংগৃহীত সম্ভাবনাময় পণ্যের তথ্য তুলে ধরেন। 

মুক্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর আজহারুল ইসলাম, বিশিষ্ট ডিজাইনার বিবি রাসেল, প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার এবং বুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রফেসর মো. জাকিউল ইসলামসহ বিশিষ্টজনেরা দেশীয় ঐতিহ্যের সঠিক ব্যবহার, দক্ষ ও তরুণ ডিজাইনার চিহ্নিতকরণ, বিদেশি ডিজাইনের অনুকরণ পরিহার এবং পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর আজহারুল ইসলাম বলেন, ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠনের ক্ষেত্রে মাধ্যমভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ, ডিজাইনার এবং বিপণন বিশেষজ্ঞদের সমন্বয় প্রয়োজন। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক উভয় বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ডিজাইন উন্নয়ন করতে হবে।

সমাপনী বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ‘ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে সর্বাগ্রে পণ্যের বাজার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণ ও মেধাবী ডিজাইনারদের সুযোগ সৃষ্টি, দেশীয় কাঁচামালের ব্যবহার এবং প্রযুক্তির সমন্বয়ে বিসিক অংশীজনদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।’

পবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬