মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে দুই প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত: শামা ওবায়েদ

২২ আগস্ট ২০২৬, ০৫:০৫ PM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ © সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও প্রশাসনিক গতি বৃদ্ধিতে সরকার এই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।

গেল শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক বেশি কার্যক্রম পরিচালিত হয়েছে। নতুন নতুন উইং চালু করার পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়া কাজের গতি ত্বরান্বিত করতে প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যা আগে অনুপস্থিত ছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং কার্যকারিতা পূর্বের যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে প্রশাসনিক সুবিধার্থে এবং পররাষ্ট্র নীতি বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও বেগবান করতেই এই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের পদক্ষেপ নিয়েছে সরকার ।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬