রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ৫ নাম, ৪ জনই বিএনপির স্থায়ী কমিটির নেতা

২৫ জুলাই ২০২৬, ০৯:৩৯ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ১২:৩১ PM
খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, মির্জা ফখরুল ইসলাম, নজরুল ইসলাম খান ও নাসিমুল গণি

খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, মির্জা ফখরুল ইসলাম, নজরুল ইসলাম খান ও নাসিমুল গণি © টিডিসি সম্পাদিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় পাঁচটি নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এর মধ্যে চারজনই বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য।

দলটির একাধিক সূত্রে জানা গেছে, দলের বাইরে থেকে নয়, বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্যকেই রাষ্ট্রপতি করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো দলীয় ফোরামে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

আলোচনায় থাকা চার স্থায়ী কমিটির নেতা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। এ ছাড়া সম্ভাব্যদের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বিভিন্ন সময় একজন সাবেক প্রধান বিচারপতির নামও আলোচনায় এসেছে।

তবে বিএনপি ও সরকারের দায়িত্বশীল সূত্রগুলোর ভাষ্য, শারীরিক সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা এখন অনেকটাই সংক্ষিপ্ত হয়েছে। গত দুই দিনে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দলের একটি অংশ তাকে রাষ্ট্রপতি পদে দেখতে আগ্রহী বলেও জানা গেছে।

এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন।

পরবর্তীতে সংসদ বিলুপ্ত ও অন্তর্বর্তী সরকার গঠনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালন করে আসলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার পদত্যাগ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা চলছে।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9