ঢাকা-সিলেটে রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ও কুড়িগ্রাম রুটে আসছে নতুন ট্রেন

১৬ জুলাই ২০২৬, ০৮:৪২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে যাতায়াতকারী যাত্রীদের চাপ কমাতে এবং ভ্রমণ আরও দ্রুত ও আরামদায়ক করতে এই রুটে নতুন এক জোড়া বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু করছে সরকার। ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামের নতুন এই ট্রেন সার্ভিস চালুর বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই রুটে নতুন এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর প্রস্তাবে সদয় অনুমোদন দিয়েছেন। শিগগিরই ট্রেনটি নিয়মিত যাত্রী পরিবহনের জন্য রেলপথে যুক্ত হবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সিলেট-সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তবে বর্তমান ইঞ্জিন ও কোচ সংকট কাটিয়ে নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহের ওপরই নতুন ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা নির্ভর করছে।

মন্ত্রী জানান, ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য পৃথক একটি ডিপিপির অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন হাতে পেলেই নতুন ট্রেনটি চালু করা হবে।

একই রুটে ব্রডগেজ ট্রেন চালুর বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, বর্তমানে ঢাকা-সিলেট রেলপথটি মিটারগেজ লাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ রেলপথকে ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা গেলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে রেলওয়ের উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন মন্ত্রী।

ট্যাগ: ট্রেন
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬