পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় © সংগৃহীত
জাতীয় পরিবেশ পদক ২০২৫ জন্য চূড়ান্তভাবে ৬ জনকে মনোনীত করা হয়েছে। গণমাধ্যমে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) পাঠানো রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯) অনুসারে নিম্নোক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নামের পার্শ্বে বর্ণিত পর্যায় ও শ্রেণিতে ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বর্ণিত নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ (বাইশ) ক্যারেট মানের ২ (দুই) তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও আরও পঞ্চাশ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে।
পদকের জন্য মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে এ পদক পাচ্ছেন। এর মধ্যে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে মো. হাসমত আলী সহকারী অধ্যাপক, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ কুমারিয়াবাড়ি, কাজিপুর, সিরাজগঞ্জ। ঠিকানা- গ্রাম: দৌলতপুর, ডাকঘর: জগন্নাথগঞ্জ ঘাট, উপজেলা: সরিষাবাড়ী, জেলা: জামালপুর মনোনীত হয়েছেন।
পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে মো. মনির হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, পিতা: মো. মোস্তাক মিয়া। ঠিকানা: ডি-৩৫/৪, হাজী আব্দুল লতিফ ভিলা, দক্ষিণ ছায়াবিথী, গাজীপুর সদর মনোনীত হয়েছেন।
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে প্রফেসর ড. আব্দুস সালাম প্রো-ভাইস চ্যান্সেলর, রসায়ন বিভাগ, গ্রাম: আলিগাঁও, পোস্ট: ফজলগঞ্জ, থানা: চরফ্যাশন জেলা: ভোলা। (শিক্ষা) ভবন (বাংলো নং-৭) ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে মো. তৌহিদ বিন আব্দুস সালাম, ম্যানেজিং ডিরেক্টর, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিঃ পিতা: মো. আব্দুস সালাম, ঠিকানা: গ্রাম: কিন্তুনীয়াপাড়া, পোষ্ট: পোড়ারহাট, উপজেলা: নীলফামারী সদর জেলা: নীলফামারী-৫৩০০।
প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে মনোনীত হয়েছে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিকানা: ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-৪৩৩১। মোহাম্মদ মোশাররফ হোসেন, পরিচালক, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রেনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ক্যাটাগরি (প্রাতিষ্ঠানিক পর্যায়): পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ড. নার্গীস আক্তার, মহাপরিচালক (রুটিন দায়িত্ব), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭।