শুভেন্দু অধিকারীকে আম পাঠাল বাংলাদেশ 

০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ PM
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী © সংগৃহীত

প্রতিবেশী দেশ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়াতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আম পাঠিয়েছে সরকার। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সব মিলিয়ে ১ হাজার ১০০ কেজি (১১ কুইন্টাল) সুস্বাদু আম পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে এবার উপহার হিসেবে পাঠানো হয়েছে দেশের বিখ্যাত ‘আম্রপালি’ ও ‘হাঁড়িভাঙ্গা’ জাতের আম। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে কলকাতা উপদূতাবাসের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার সহকারী দূতাবাসের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে আম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোয়ারেন্টাইন বিভাগের উপ-পরিচালক আবু তালহা। তিনি জানান, বন্দর দিয়ে পাঠানো আমগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের প্রতিনিধিরা গ্রহণ করেছেন। অন্যদিকে, ত্রিপুরার জন্য পাঠানো আমগুলো আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উপহারের এই আমগুলোর মধ্য থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি আমগুলো সংশ্লিষ্ট রাজ্য দুটির বিশিষ্ট নাগরিক, স্বনামধন্য ব্যক্তিত্ব এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বণ্টন করা হবে।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উপাচার্য বাসভবন ঘেরাও করল সিকৃবি শি…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬