চীন-ভারত নয়, মালয়েশিয়া দিয়ে প্রথম রাষ্ট্রীয় সফর শুরু প্রধানমন্ত্রীর

১৮ জুন ২০২৬, ০৮:১৩ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ০৮:১৭ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বৃহৎ রাষ্ট্র চীন বা প্রতিবেশি ভারত নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে বেছে নিয়েছেন মালয়েশিয়াকে। আগামী ২১ জুন রবিবার তিনি ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশটি সফরে যাবেন। যেখানে সরকারী হিসেবে মতো প্রায় ৯ লাখ (৮ লাখ ৯৮ হাজারেরও বেশি) বাংলাদেশী শ্রমিক কাজ করে বাংলাদেশের বৈদেশিক মূদ্রা তহবিলে অর্থযোগান দিয়ে থাকেন। এর বাইরে আরও কয়েক লাখ বাংলাদেশী আছেন, যারা অবৈধ হিসেবে বিবেচিত। মালয়েশিয়ার মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশী, যা একক কোনো দেশ হিসেবে সেখানে সর্বোচ্চ।

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় মোট দুই দিন অবস্থান করবেন। এরপর ২৩শে জুন তিনি   মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকেই চীন সফরের উদ্দেশ্যে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। চীন সফর শেষ করে আগামী ২৬শে জুন শুক্রবার ঢাকায় ফিরে আসবেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার চারমাস পর ক্ষমতা গ্রহণের পর  প্রধানমন্ত্রী হিসেবে এটাই প্রথম বিদেশ সফর।

প্রধানমন্ত্রীর সফরের সবকিছু চূড়ান্ত করতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং গিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার খোড়াক যোগাচ্ছে।  

বিশ্লেষকরা বলছেন, ভারত-চীন বিতর্ক এড়াতে বা সম্পর্কে ভারসাম্যের বার্তা দেওয়ার চেষ্টা এবং ভারতকে নিয়ে জনমনে থাকা নেতিবাচক প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে কৌশলগত কারণেই প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্র মতে, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের গতি আরও বাড়বে, যার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান ও বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্র তৈরির সুযোগ তৈরি হতে পারে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাংলাদেশের দিক থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে শ্রমবাজার বিষয়ে। পাশাপাশি শিক্ষাখাতেও দেশটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া। তারপরেও দেশটির শ্রমবাজার নিয়ে বিভিন্ন সময় নানা টানাপোড়েন রয়েছে। সিন্ডিকেটসহ বিভিন্ন কারণে এখনো বাংলাদেশের জন্য বন্ধ আছে মালয়েশিয়ার শ্রমবাজার।

গত এপ্রিলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন কুয়ালালামপুর সফর করেন। সফর থেকে ফিরে মাহদী আমিন বলেছিলেন, বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি পাঠানোর বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে। এরপর পনেরই জুন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে বড় সুযোগ তৈরি হবে বলে তারা আশা করছেন।

কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া যেসব বাংলাদেশী শ্রমিকের বৈধ কাগজপত্র নেই, তাদের বৈধতা দেওয়া এবং শ্রমবাজারটি উন্মুক্ত করে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানিতে সব বাধা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এর বাইরে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী যেন দেশটিতে উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে পারে, সেটি নিশ্চিত করতে দুই দেশের সরকারেরই আগ্রহের কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মালয়েশিয়া সফরে প্রায় পনেরটির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার আভাস পাওয়া গেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে এসব সমঝোতা স্মারক হবে বলে জানা যাচ্ছে। গত এপ্রিলে সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন কুয়ালালামপুর সফর করেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাদের আনুষ্ঠানিক বৈঠকের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এতে মূলত প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার চিন্তাই প্রাধান্য পেয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

সহকর্মীকে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি
  • ১৮ জুন ২০২৬
খুবি অধ্যাপকের আলাপ ফাঁস, দল বেঁধে কুশপুত্তলিকায় জুতা নিক্ষ…
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপ চলাকালীন নেটফ্লিক্সে কী দেখছেন মেসি?
  • ১৮ জুন ২০২৬
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪৪, আবেদন…
  • ১৮ জুন ২০২৬
ম্যাচশেষে ব্রাজিলিয়ান কিংবদন্তির অটোগ্রাফ দেওয়া জার্সি পেলে…
  • ১৮ জুন ২০২৬
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের
  • ১৮ জুন ২০২৬