ঢাকা শহরে বসবে ‘স্মার্ট পোস্ট বক্স’, ডাক সেবায় আসছে অটোমেশন

০৯ জুন ২০২৬, ০৬:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এআই

:দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দিতে ঢাকা শহরে স্থাপন করা হবে ‘স্মার্ট পোস্ট বক্স’। এছাড়া ‘আমার ডাক’ অ্যাপের মাধ্যমে সেবা দান প্ল্যাটফর্ম তৈরি করে পর্যায়ক্রমে পুরো ডাক সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হবে। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, ডাক অধিদপ্তরের জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম (ডাক কমার্স) মডেল প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে প্রতিটি ডাক সেবাকে সম্পূর্ণ ডিজিটাইজড করা সম্ভব হবে।

ডাক বিভাগের কার্যক্রম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে বর্তমানে দুটি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, প্রকল্প দুটি হলো— 'মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ প্রকল্প' এবং 'নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প'।
তিনি আরও জানান, চলমান এ প্রকল্প দুটির আওতায় ডাক বিভাগের সব ডাকঘরে ব্যবহৃত ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারের আপগ্রেডেশন (উন্নয়ন) করা হবে। মোবাইলের মাধ্যমে সারাদেশে ডাক পণ্যের ট্রেস অ্যান্ড ট্র্যাকিং সুবিধাও সম্প্রসারণ করা হবে। একইসঙ্গে জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬