১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

০৮ জুন ২০২৬, ০৬:৪১ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৬:৪২ PM
প্রতিমন্ত্রী মো. নুরুল হক

প্রতিমন্ত্রী মো. নুরুল হক © সংগৃহীত

দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং দেশ-বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ব্যাপক দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। 

তিনি আজ সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে মাদারীপুর-৩ আসনের সরকারি দলের সদস্য আনিছুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)-সহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

তিনি জানান, এসব প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর ১২ লাখেরও বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্তরা দেশীয় শ্রমবাজারের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ লাভ করছেন, যা দক্ষ মানবসম্পদ গঠন এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সরকারের লক্ষ্য হলো আধুনিক ও চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করা, যাতে তারা বৈশ্বিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে।

নূরুল হক বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাস্তবায়নাধীন ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ৬০ দিনের মধ্যেই এসএসসির ফল, প্রকাশের সময় জানালেন শিক্ষামন্ত্রী

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো আধুনিক ও চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করা, যাতে তারা বৈশ্বিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে।

মন্ত্রী আরও বলেন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, নতুন ট্রেড চালু এবং প্রশিক্ষণের মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬